নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
দি নিউজ লায়নঃ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিস ঘটনা মাধবডিহি থানা এলাকার। হুগলির আরামবাগ থেকে সোমবার দুপুরে পুলিস নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করে। কেউ তাকে অপহরণ করেনি বলে পুলিসকে জানায় সে। বাড়িতে ঝগড়া করে বন্ধুর বাড়িতে গিয়েছিল বলে সে জানিয়েছে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
তাকে পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। এদিনই ঘটনায় ধৃত আমিত্ত মালিককে পুলিস হেফাজত থেকে ফের আদালতে পেশ করা হয়। ধৃতকে ৪ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিস জানিয়েছে, মাধবডিহি থানার কুমারপুরের দশম শ্রেণির ওই পড়ুয়া গত ১৩ ডিসেম্বর বেলা ১১টা নাগাদ গোতানে টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, ছাত্রীকে আমিত্তর ছেলে অর্জুন অপহরণ করেছে। এরপরই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস অর্জুনের বাবা আমিত্তকে গ্রেপ্তার করে। তাকে হেফাজতেও নেয়।

Post a Comment